ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলায় চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর‌। বুধবার (৬ মে) উপজেলার সাচার বাজারে এই অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এরমধ্যে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য নেওয়ার দায়ে সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার এবং ডায়মন্ড হসপিটাল অ্যান্ড ল্যাবকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরবর্তীতে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে গোপাল মেডিকেল হল ও মল্লিক ফার্মেসিকে ১০ হাজার টাকা করে, এবং মূল্য তালিকা না থাকায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করে। এ সময় বাজারে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

Tag
আরও খবর