চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী ইসলাম উদ্দিন (৩৩) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তিনি উপজেলার বাঘাটিকর গ্রামের আব্দুস শহিদের ছেলে। এসময় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরোও ৫ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (০৪ মে) উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, বড়লেখা থানার অভিযানে জিআর-৮১/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইসলাম উদ্দিন (৩২)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাঘাটিকর গ্রামের আব্দুস শহিদের ছেলে। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ইরেশ চক্রবর্তী, জিআর মামলায় আতিকুল ইসলাম, সিআর মামলায় হারই মিয়া, জিআর মামলায় লুলু মিয়া এবং সিআর মামলায় আব্দুল মালিক।


বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, পুলিশের বিশেষ অভিযানে ১কেজি গাঁজা সহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সর্বমোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সকল আসামিকে মঙ্গলবার সকালে যথাযথ পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর