শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে গত ২৩ এপ্রিল সংঘটিত আলোচিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের লাঞ্ছিত হওয়ার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে কলেজে তদন্ত কার্যক্রম শুরু করে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বারিক মৃধা এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এহসান আলী। তদন্ত কার্যক্রমে সহায়তা করেন একই কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ হাবিবুর রহমান।

তদন্ত চলাকালে কমিটি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে লিখিত বক্তব্য গ্রহণ করে এবং অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাকের মৌখিক বক্তব্য নথিভুক্ত করে। পাশাপাশি ঘটনার দিন উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দীও গ্রহণ করা হয়।

জবানবন্দী প্রদানকারীদের মধ্যে ছিলেন ব্রহ্মপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আফাজ উদ্দিন, জয়নগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দাওকান্দি ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, স্থানীয় প্রবীণ ব্যক্তি মোঃ আব্দুস সামাদসহ আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী ও কলেজ কর্মচারী।

তবে আলোচিত প্রদর্শক মোছাঃ আলেয়া খাতুন হীরা তদন্ত চলাকালে কলেজে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সকাল থেকে শুরু হওয়া তদন্ত কার্যক্রমে লিখিত অভিযোগ, মৌখিক বক্তব্য ও বিভিন্ন পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে তদন্ত কমিটি দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। পরে কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাকও দুপুর ২টা ৪৫ মিনিটে কলেজ ত্যাগ করেন।

স্থানীয়দের বক্তব্য

স্থানীয় বিএনপি নেতা মোঃ আফাজ উদ্দিন বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আমরা চাই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।”

স্থানীয় প্রবীণ ব্যক্তি মোঃ আব্দুস সামাদ বলেন, “কলেজ একটি শিক্ষার স্থান। এখানে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত হওয়া উচিত।”

প্রত্যাশা

স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষা মন্ত্রণালয়ের এ তদন্তের মাধ্যমে ২৩ এপ্রিলের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর