নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইব্রাহীম হোসেন সাগর নামের এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চালিক সড়কের ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানাযায় ওভারটেকিং করতে গিয়ে মাইক্রোবাস ও পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী  ইব্রাহিম হোসেন সাগর (২৭)  নিহত হয়। এ ঘটনায় শাহাদাত হোসেন (২৯)  নামের একজন গুরুতর আহত হয়েছেন। ​

​নিহত ইব্রাহিম হোসেন সাগর পাশ্ববর্তী কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা (আড়াইউরা) গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তার নানার বাড়ি কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে। আহত শাহাদাত হোসেন কচুয়া উপজেলার করইশ গ্রামের কালা গাজী প্রধানীয়া বাড়ির মিজানুর রহমানের ছেলে। বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ বেপরোয়া গতিতে কচুয়ার দিকে আসছিল। ডুমুরিয়া এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে গাড়ি দুটি একে অপরকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন সাগরের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সাগর তার মামার সুরমা গাড়িতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও পিকআপটি জব্দ করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর