প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও বিশেষ করে নারী প্রান্তিক জনগোষ্ঠী উপজাতিদের গ্রাম আদালতের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। গ্রাম আদালতে বিরোধ কীভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়। ওইসময় কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি সদস্য নওশেদ আলী, রহমত আলী, শাহ আলী, সংরক্ষিত মহিলা মেম্বার তৃণলা ম্রং, শিক্ষক নুরুজ্জামান, গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. পলাশ মিয়া বক্তব্য দেন। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় আড়াই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আতাউর রহমান তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেইসাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। দর্শকদের মধ্য থেকে গণ্যমান্য ব্যক্তি রবিউল ইসলাম বাদশা বলেন, ভিডিও প্রদর্শনী দেখে আমরা গ্রাম আদালতের প্রতি স্বচ্ছতার সাড়া পাই। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর