মেলান্দহ থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ছাড়াই 'জামিন অযোগ্য’ ধারায় মামলা নেওয়ার অভিযোগ, কর্মকর্তাদের দাবি, 'চিকিৎসা সনদ অনুযায়ী প্রতিবেদন দেওয়া হবে' বাঘায় ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে শিক্ষককে বহিস্কারের দাবি শিক্ষার্থীদের ডোমারের ইউএনও সহ ৮৩ জনকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জাবিপ্রবিতে ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে নৌকা সার্ভিস উদ্বোধন লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। আশাশুনির বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক রোগীর চিকিৎসা ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভঙ্গুর অর্থনীতির মাঝেও ইতিহাস গড়ার আশাবাদ: লালপুরে প্রতিমন্ত্রী পুতুলের শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের জমি উদ্ধারে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ পানি নিস্কাশনের পথ খোলায় পাঁচবিবির দুই ইউনিয়নের হাজারো কৃষকের মুখে হাসি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত শ্রীবরদীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস অনুষ্ঠিত

বেসরকারিভাবে হজ পালনে খরচ ৬ লাখ ৭২ হাজার টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2023 06:04:19 am

ফাইল ছবি


◾ অনলাইন ডেস্ক 


চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা।


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।


২০২২ সালে বেসরকারিভাবে এজেন্সিগুলোর ‘সাধারণ প্যাকেজ’ এর মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন হজে।


হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। কোরবানি ছাড়া সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এছাড়া প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবেন।


কোরবানির খরচ ছাড়া এ প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়ে হাব সভাপতি বলেন, কোরবানির খরচ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে এ বছর ৬৫ বা এর বেশি বয়সীরা হজে যেতে পারবেন। ঘোষিত প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ এক হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।


শাহাদাত হোসাইন তসলিম বলেন, কোনো এয়ারলাইন্স এ বছর ডেডিকেটেড ফ্লাইট ছাড়া সিডিউল ফ্লাইটে কোনো হজযাত্রী বহন করতে পারবে না। প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজের মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে।


আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, হজযাত্রীদের হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক একাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট সংরক্ষণ করবেন। কোনোক্রমেই মধ্যস্বত্ত্বভোগীদের কাছে কোনো প্রকার লেনদেন করবেন না। হজযাত্রীরা হজ প্যাকেজের পুরো অর্থ আগামী ১৫ মার্চের মধ্যে অবশ্যই নিজ নিজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা করে বা এজেন্সির অফিসে জমা দিয়ে মানি রিসিট গ্রহণ করবেন।


হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে জানিয়ে হাব সভাপতি বলেন, পাসপোর্ট করার জন্য আবেদন করার সময় হজযাত্রীকে প্রাক-নিবন্ধনে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মনিবন্ধনের নম্বর হুবহু লিপিবদ্ধ করতে হবে। সৌদি ভিসা লজমেন্টে জটিলতা দূর করার জন্য পূর্ণাঙ্গ নামে পাসপোর্ট করতে হবে। পাসপোর্টের তথ্যপাতা স্ট্যাপলার পিন দিয়ে গাঁথা যাবে না বা অন্য কোনোভাবে ছিদ্র করা যাবে না।


প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ লাগবে বলেও জানান শাহাদাত হোসাইন তসলিম।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

৮২ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে