ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ১ গাজা ব্যবসায়ীসহ ৫ জুয়ারি গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ১ গাজা ব্যবসায়ীসহ ৫ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাজা ব্যবসায়ী হলেন, উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো: শরীফ (৪৫)। অপরদিকে গ্রেপ্তারকৃত জুয়ারিরা হলেন, বন্দভাটপাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে মো: দুলাল (৪৫), মৃত সেকান্দর আলীর ছেলে ফরহাদ(৫২), ডাকাবর গ্রামের নুর ইসলামের ছেলে মো: দেলোয়ার হোসেন (২৬), ধারাপানি গ্রামের মৃত আঃ কুদ্দুসের ছেলে জাহিদ হাসান (২১) এবং নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে আঃ সালাম (৩০)। থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই ফরিদ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত সাড়ে ৯ ঘটিকায় অভিযান চালিয়ে দেবোত্তর পাড়া গ্রামে শরীফের দোকানে তল্লাশী চালিয়ে শরীফের কোমরে গোঁজে রাখা ২ শত গ্রাম গাজা সহ শরীফকে আটক করা হয়। অপরদিকে এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ নিয়ে মঙ্গলবার রাত দেড় ঘটিকায় অভিযান চালিয়ে বন্দভাটপাড়া গ্রাম থেকে জুয়া খেলাবস্থায় দুলাল, ফরহাদ, দেলোয়ার হোসেন,জাহিদ হাসান ও আঃ সালামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার সকালে শরীফের বিরুদ্ধে মাদক আইনে এবং অপর ৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার বিষয়ে কোন ছাড় নেই। মাদক ও জুয়া নির্মুল না হওয়া পর্যন্ত পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর