বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

শেরপুরের ঝিনাইগাতীতে টি আর/কাবিটা প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন টি আর/কাবিটা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন।


৫ এপ্রিল রবিবার পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম, নলকুডা ও মলিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।


পরিদর্শনকালে ইউএনও প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করা যায়।


তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য নিয়মিত মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।


উল্লেখ্য, টি আর/কাবিটা প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নিয়মিত তদারকি কার্যক্রমের ফলে প্রকল্পগুলোর মান ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag
আরও খবর