বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

শেরপুরের ঝিনাইগাতীতে পানি প্রবাহের ঝোড়া বন্ধ করে দেয়াল নির্মাণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পানি প্রবাহের একটি গুরুত্বপূর্ণ ঝোড়ার মুখ বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার দুপুরিয়া গ্রামের ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই ঝোড়াটি বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বড় ধরনের জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরিয়া গ্রামের হাফেজ আঃ জলিলের বাড়ির পাশে একটি ব্রিজের নিচ দিয়ে উজান এলাকার পানি স্বাভাবিকভাবে ভাটির দিকে প্রবাহিত হতো। কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি মোঃ আবুল হাশেম উকিল সেখানে বেআইনিভাবে ঝোড়ার মুখে মাটি ভরাট করে এবং একটি পাকা দেয়াল নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে।


এলাকাবাসীর দাবি, ঝোড়ার মুখ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই আশপাশের বাড়িঘর ও কৃষিজমিতে পানি জমে যাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এতে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি পাশেই অবস্থিত দুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পানি ওঠার ঝুঁকি রয়েছে। 


ভুক্তভোগীরা জানান, তারা একাধিকবার অভিযুক্ত ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি তাদের কথায় কর্ণপাত করেননি। ফলে এলাকাবাসী বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তারা দ্রুত সরেজমিন তদন্ত করে অবৈধভাবে নির্মিত বাঁধ ও দেয়াল অপসারণ করে ঝোড়ার স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্ভাব্য দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার আশা করছেন।

Tag
আরও খবর