ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহী দূর্গাপুরে বেশি দামে জ্বালানি তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, ৫০০ লিটার তেল বিক্রি সরকারি দামে

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে বাচ্চু মিয়া নামে এক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (৪ এপ্রিল সকাল ৯টার দিকে) দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে আলিপুর বাজারের মেসার্স বাচ্চু ট্রেডার্সে মজুদ রাখা প্রায় ৫০০ লিটার জ্বালানি পেট্রোল তেল জব্দ করা হয়। পরে উপস্থিত ক্রেতাদের কাছে এসব পেট্রোল  সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক বাচ্চু মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন,

“অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সুযোগ নেই। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag
আরও খবর