কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 27-03-2026 11:07:41 pm

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা রাখা হচ্ছে না। তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও উপযুক্ত ব্যক্তিদেরই এসব সুবিধার আওতায় আনা হচ্ছে।


গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের অর্থনীতি, সামাজিক সুরক্ষা কর্মসূচি, জ্বালানি খাত এবং সরকারের বিভিন্ন নীতিগত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।


রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে; যা কৃষক, খামারি ও সংশ্লিষ্টদের জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।


তিনি জানান, দারিদ্র্য হ্রাসের লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনা হচ্ছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য ধর্মগুরুদের জন্য সম্মানী চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।


সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আগে অনেক ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হতেন; আবার অযোগ্য ব্যক্তিরা তালিকাভুক্ত হতেন। বর্তমানে পিএমটি (প্রক্সি মিনস টেস্ট) স্কোরের ভিত্তিতে তথ্য সংগ্রহ ও যাচাই করে উপকারভোগী নির্বাচন করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এসব কার্যক্রমে কোনো রাজনৈতিক প্রভাব রাখা হয়নি।


তিনি আরও বলেন, অতীতে সামাজিক সুরক্ষা খাতে ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত অপচয় হয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সরকার এখন সুবিধা কমানোর পরিবর্তে এই অপচয় কমাতে জোর দিচ্ছে। এ জন্য ডিজিটাল পদ্ধতি চালু এবং বিভিন্ন ডাটাবেজ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।


কৃষক কার্ড প্রসঙ্গে তিনি জানান, এটি পরীক্ষামূলকভাবে আগামী পয়েলা বৈশাখ থেকে চালু করা হবে এবং প্রাথমিক পর্যায়ে সীমিত সেবা দেওয়া হবে। পরে তা সম্প্রসারণ করে ১০টি সেবা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। চিপস-সংবলিত এই ডিজিটাল কার্ড ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে; যা কৃষকদের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে সহায়ক হবে।


রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড, ওয়ান ডিজিটাল পোর্টফোলিও’ ধারণার দিকে এগোচ্ছে। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ বিভিন্ন তথ্য সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় ডাটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে; যাতে নাগরিকরা সহজে বিভিন্ন সেবা পেতে পারেন।


অর্থায়নের বিষয়ে তিনি বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে নতুন করে কর বাড়ানোর পরিকল্পনা নেই। বরং অপচয়, জালিয়াতি ও অনিয়ম কমিয়ে অর্থের সংস্থান করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে স্বল্পসুদে ঋণ নেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।


বিদ্যমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার একটি বড় সংকটের মধ্যে দায়িত্ব নিয়েছে। উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বয়হীনতা এবং দীর্ঘদিনের ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে।


তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না; যাতে মূল্যস্ফীতি বাড়ে বা কৃষক ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে ডিজেলের দাম বাড়লে কৃষি উৎপাদন ও বাজারে প্রভাব পড়তে পারে- এ বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।


জ্বালানি সরবরাহে ঘাটতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এর একটি অংশ ভুল তথ্য বা গুজব থেকে তৈরি হচ্ছে। জ্বালানি সরবরাহ কমেনি। তবে কোথাও কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুতদারি হলে তা কঠোরভাবে দমন করা হবে।


উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য অর্থনীতির গণতন্ত্রায়ন অর্থাৎ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা; যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। এজন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও স্বচ্ছ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও খবর



6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৭ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৯ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে