চিলমারীতে "দীপ আই কেয়ার ফাউন্ডেশনের" উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বেতনা নদীর ভাঙনে হুমকিতে বুধহাটা বাজার নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ কবিরহাটে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটার শ্রমিকের লাশ চাটখিলের গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মনপুরা সরকারি কলেজের সুমাইয়া জাহান কেয়া উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত ডিজেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ঘাতক চালক বাঘারপাড়া থেকে গ্রেপ্তার উদ্ধার করেও বাঁচানো গেল না ঘের ব্যবসায়ীকে প্রধান শিক্ষকদের তথ্য গোপনের নির্দেশনার অভিযোগ সাতক্ষীরা বেসরকারি শিশু হাসপাতাল স্বচ্ছ নিয়োগে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ উদ্বোধন ‎মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান ন্যায্য দাম ও সংরক্ষণ সংকটে বিপাকে কৃষকরা, হাজার হাজার মেট্রিকটন আলু মাঠে পড়ে আছে পচা ভাত ও বিষ্ঠা মাখা ডিম: যশোরে নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা যশোরে চায়ের কাপেও অস্পৃশ্যতা: বৈষম্যমুক্ত সমাজের দাবিতে দলিতদের মানববন্ধন শিবচরের মাঠজুড়ে হতাশার ছায়া গোবিপ্রবি’তে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যশোরে স্কুলমাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2026 11:14:02 pm

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।


আজ বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মন্ত্রী পরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। আমাদের আগে যেখানে ১৫ দিনের একটা রিজার্ভ থাকতো, সেখানে আমাদের বর্তমানে এক মাসের মতো রিজার্ভ রয়েছে।


তিনি বলেন, সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে খুব শীঘ্রই এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে। যাতে আমাদের জ্বালানি ধাক্কাটা সামলে নেয়া যায়।


তিনি বলেন, প্রধানমন্ত্রী দিনভর ব্যস্ত ছিলেন। আজ সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী ছিলেন। জ্বালানির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।


মন্ত্রী পরিষদ সচিব বলেন, মন্ত্রী পরিষদ বৈঠকের ধার্যকৃত তারিখ থাকে, বৃহস্পতিবার এই মিটিংয়ের তারিখ ছিল। কিন্তু বৃহস্পতিবার ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস হওয়ায় এইদিন জাতীয় অনেকগুলো অনুষ্ঠান আছে, সেজন্য আজকে মিটিংটা করা হয়েছে।


তিনি বলেন, বৈঠক শুরু হয়েছে ২৫ শে মার্চের সেই কালোরাতের স্মৃতি স্মরণ করে। পাকিস্তানি বাহিনীর সেই নৃশংস হামলার পর স্বাধীনতার ঘোষণা দেয়া হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়। প্রথমেই অনেক সদস্য সেই স্মৃতি স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করা হয়েছে। 


তিনি বলেন, পাঁচটি বিষয় বৈঠকে আলোচনা করা হয়েছে। এরমধ্যে প্রথমটা ছিল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন আইন ২০২৬- এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


তিনি বলেন, ২০২৬ সালে ভ্যাটের যে আইনটা করা হয়েছিল এবং যেটা এফেক্টিভ ছিল, সেটা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করা হয়েছে।


তিনি বলেন, দুইটা অর্থ আইন যেটা জুলাই পর্যন্ত এসে শেষ হবে সেই অর্থবছরের যে সমস্ত খরচ হয়েছে এবং সংশোধিত আকারে ফাইনালি যে খরচ হয়েছে সেটাই অর্থ আইনে রিফ্লেক্টেড হয় সেটারও খসড়া এবং নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


তিনি বলেন, আরেকটা বিষয় ছিল অর্থসংক্রান্ত অধ্যাদেশ সংশোধন আইনের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। 


এই অধ্যাদেশটি সংবিধানের ৮৬ ও ২৭ অনুচ্ছেদ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক আর্থিক প্রবৃদ্ধির অংশ এবং গত ২৬ জুন ২০২৫ তারিখ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে।


মন্ত্রী পরিষদ সচিব বলেন, আমরা যে ট্যাক্সগুলো আদায় করি সেগুলো একটা আইনের অধীনে আদায় করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে অর্থ সংক্রান্ত সংশোধন ২০২৫-২৬ অর্থবছর আইন ২০২৬ এর খসড়া মন্ত্রিসভা বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।


তিনি বলেন, পাঁচটি আইনের অর্থাৎ যে ১৩৩টা আইন আগের মন্ত্রিসভার সময় পাশ হয়েছিল তার মধ্যে এই পাঁচটি আইন মোটামুটি একটা ডিসিশন হলো যে এগুলো আইনে পরিণত হবে এবং তার জন্য অন্যান্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো করা হবে এবং ইনশাআল্লাহ এগুলো সামনে পার্লামেন্টে উত্থাপন করা হবে।

আরও খবর

deshchitro-69c8deb36bc3b-290326021131.webp
শিবচরের মাঠজুড়ে হতাশার ছায়া

১২ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-69c79c09a8674-280326031449.webp
১০ দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

১ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে




69c27b8f0fc28-240326055455.webp
বাড়ল জেট ফুয়েলের দাম

৫ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে


69ac4f82a2d13-070326101706.webp
দেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

২২ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে


69a9b098b1388-050326103432.webp
রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

২৪ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে