দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরে ঈদের আড্ডায় বিষাদ: ‘ক্যাফে নুর’-এর পচা বিরিয়ানি খেয়ে ৫ বন্ধু শয্যাশায়ী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুদের নিয়ে বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন যশোর সদর উপজেলার ফতেপুর নালিয়া এলাকার একদল যুবক। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল আরএন রোডের ‘ক্যাফে নুর’ হোটেলের পচা বিরিয়ানি খেয়ে। মঙ্গলবার দিবাগত রাতে এই খাবার খেয়ে অন্তত ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বিষাক্ত এই খাবার পরিবেশনের দায়ে মধ্যরাতে হোটেলটিতে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং তোপের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


ভুক্তভোগী মনির হোসেন ও ইসমাইল হোসেন জানান, রাত ১০টার দিকে তারা ২৪ প্যাকেট মুরগি ও খাসির বিরিয়ানি কিনে নিয়ে যান। কিন্তু খাওয়ার পরপরই শুরু হয় পেটে তীব্র যন্ত্রণা ও বমি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তারা হোটেলটিতে ফিরে এসে প্রতিবাদ জানান।

উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা হোটেলের মালিক বকুলকে ওই বিরিয়ানি চেখে দেখার অনুরোধ করেন। বিরিয়ানির স্বাদ ও গন্ধ পরীক্ষা করে মালিক নিজেই স্বীকার করেন যে খাবারটি নষ্ট ছিল। বিক্ষুব্ধ জনতার চাপের মুখে তিনি তাৎক্ষণিক ভুল স্বীকার করেন এবং বিরিয়ানির সম্পূর্ণ মূল্য ফেরত দেন।

শুধু বাসি-পচা খাবারই নয়, ক্যাফে নুরের কর্মচারীদের বিরুদ্ধে ক্রেতাদের সাথে নিয়মিত দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এই প্রতিষ্ঠানে পচা খাবার পরিবেশন ও গ্রাহক হয়রানি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

পুরো ঘটনা নিয়ে হোটেলের মালিক বকুল গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। এটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে সচেতন মহল এই ন্যাক্কারজনক ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আরও খবর