বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

ঝিনাইগাতীতে বিনামূল্যে ব্যাগভর্তি বাজার পেলেন দুই শতাধিক পরিবার

ঈদুল ফিতর উপলক্ষে টাকা ছাড়াই ব্যাগভর্তি নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবার। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল তিনটায় যিদনী মডেল স্কুল চত্বরে ব্যাগভর্তি এসব পণ্য সামগ্রী তুলে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'ভয়েস অব ঝিনাইগাতী' এর সদস্যরা।


আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় ব্যাগভর্তি এ ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পিঠা, মুড়ি, ডাল, পেঁয়াজ ও আলু।


ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির। বক্তব্য দেন ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ ও শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. নাইম ইসলাম।


আয়োজক সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি মানুষ যেন এই আনন্দ ভাগাভাগি করতে পারে—এই লক্ষ্য থেকেই গত কয়েক বছর যাবত এমন উদ্যোগ নেওয়া হয়। যার পৃষ্ঠপোষকতায় থাকেন প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবাল মহোদয়।


তিনি আরো বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।

Tag
আরও খবর