জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মনপুরায় ‘নির্ভর ফাউন্ডেশন’ এর ঈদ সামগ্রী বিতরণ: ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা।




নিজস্ব প্রতিবেদক, মনপুরা ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভর ফাউন্ডেশন’ (সরকারী রেজিষ্ট্রেশন নং: এস-৫৫৬/২০২৫)। গত ১৫ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।


এবারের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে সংগঠনের অভিনব বিতরণ পদ্ধতি। সাধারণ মানুষের ভিড় এড়াতে এবং দুস্থদের সম্মান বজায় রাখতে মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবীরা মোটরসাইকেল যোগে সরাসরি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন।


মাঠ পর্যায়ে এই বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম করিম। এছাড়াও স্থানীয়ভাবে এই কার্যক্রমের সমন্বয় করছেন মনপুরা সরকারি কলেজ টিমের লিডার মুশফিকুর রহিম এবং মনপুরা ইউনিয়ন টিম লিডার মোঃ ফজলে রাব্বী।


মুঠোফোনে এক বার্তায় সংগঠনের প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ ও চেয়ারম্যান আসাদ হোসাইন জানান, "নির্ভর ফাউন্ডেশন সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এবারের ঈদে কোনো অসহায় পরিবার যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের লক্ষ্য। আগামীতে আমরা আরও বড় পরিসরে বিভিন্ন সামাজিক প্রজেক্ট হাতে নিয়েছি।


সংগঠনের নেতৃবৃন্দ এই মানবিক কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়ন করতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

Tag
আরও খবর