|
Date: 2026-03-17 11:44:06 |
নিজস্ব প্রতিবেদক, মনপুরা ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভর ফাউন্ডেশন’ (সরকারী রেজিষ্ট্রেশন নং: এস-৫৫৬/২০২৫)। গত ১৫ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
এবারের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করেছে সংগঠনের অভিনব বিতরণ পদ্ধতি। সাধারণ মানুষের ভিড় এড়াতে এবং দুস্থদের সম্মান বজায় রাখতে মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবীরা মোটরসাইকেল যোগে সরাসরি অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন।
মাঠ পর্যায়ে এই বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম করিম। এছাড়াও স্থানীয়ভাবে এই কার্যক্রমের সমন্বয় করছেন মনপুরা সরকারি কলেজ টিমের লিডার মুশফিকুর রহিম এবং মনপুরা ইউনিয়ন টিম লিডার মোঃ ফজলে রাব্বী।
মুঠোফোনে এক বার্তায় সংগঠনের প্রতিষ্ঠাতা রাজিব হাসান রিয়াদ ও চেয়ারম্যান আসাদ হোসাইন জানান, "নির্ভর ফাউন্ডেশন সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এবারের ঈদে কোনো অসহায় পরিবার যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের লক্ষ্য। আগামীতে আমরা আরও বড় পরিসরে বিভিন্ন সামাজিক প্রজেক্ট হাতে নিয়েছি।
সংগঠনের নেতৃবৃন্দ এই মানবিক কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়ন করতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
© Deshchitro 2024