বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

শেরপুরে নৃ-জনগোষ্ঠী কোচ কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

‘কৈশোর জীবন গড়ার সঠিক সময়’, ‘কিশোরী স্বাস্থ্য, পুষ্টি ও যত্ন, সুন্দর জীবনের পরম লগ্ন’-এমন প্রতিপাদ্য নিয়ে নৃ-জনগোষ্ঠী কোচ সম্প্রদায়ের কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজনে ১৪ মার্চ শনিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রামের কোচ ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র চত্বরে এ সচেতনতামুলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফারজানা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনা করেন। তিনি কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক জটিলতা, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, জরায়ু ও স্তন ক্যান্সার, গর্ভবতী ও প্রসূতি মায়ের সেবা, নিরাপদ রক্তসঞ্চালন ব্যবস্থা সম্পর্কে ধারণা ও প্রতিকার বিষয়ে পরামর্শ দেন। জনউদ্যোগ কমিটির আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, ইউপি সদস্য জাহিদুল হক মনির, কোচ আদিবাসী নেতা রুয়েল কোচ, সংগঠক-গবেষক যুগল কিশোর কোচ, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, শিক্ষক ও সংস্কৃতিসেবী এসএম আবু হান্নান, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। বক্তারা বলেন, কৈশোরে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ বয়সে স্বাস্থ্য সচেতনতার অবহেলায় সামনের দিনে অনেক বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সঠিক দিক-নির্দেশনার অভাবে জীবন বিপন্ন হতে পারে। এজন্য যদি আমরা নিজেদের সম্পর্কে সচেতন থাকতে পারি, সতর্ক থাকতে পারি, তবেই নিজেকে সুস্থ-সবল মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নারীদের সাহসী হয়ে ওঠার ওপর গুরুত্ব আরোপ করে যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এছাড়াও নারীর ক্ষমতায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার নিরাপত্তা ও সুরক্ষা, স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আয়বৃদ্ধি মুলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়েও কার্যকর পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া নিয়মিত কিছু অভ্যাস আমাদের সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। সকালে খালি পেটে থাকা যাবেনা, রাতে না খেয়ে ঘুমানো যাবেনা। পরিমিত সুষম খাবার গ্রহণ করতে হবে। মাসিকের সময় (রজঃকালীণ সময়) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করাটা নিরাপদ। কিন্তু অপরিচ্ছন্ন ন্যাপকিন ব্যবহার করা যাবে না। ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটি গর্ত করে নির্ধারিত স্থানে ফেলতে হবে। নারীদের যে-কোনো ধরনের শারীরিক জটিলতায় সরকারি হাসপাতাল, মাতৃসদন কিংবা চিকিৎসাকেন্দ্রে সেবা নেওয়ার সুবিধার কথা জানান। জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা সহজেই রক্ষা পেতে পারি। জেলা হাসপাতালেই বিনামূল্যে সকল পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আমাদের মা-বোনদের সে বিষয়টি জানাতে হবে। পরিকল্পিত পরিবার গড়ে তুলতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনীয় টিকা নিতে হবে। বাল্যবিয়ে আমাদের সমাজের অভিশাপ। বাল্যবিয়ে মেয়েদের শিক্ষাকে বাধাগ্রস্ত করে, সমাজে তাকে পরনির্ভরশীল করে তোলে। বাল্যবিয়ের কারণে সমাজে যৌতুক এবং বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। এজন্য বাল্যবিয়ে থেকে আমাদের কিশোর-কিশোরীদের রক্ষা করতে হবে। কোন এলাকায় বাল্যবিয়ে সংগঠনের সংবাদ পেলে তিনি প্রশাসনের কর্মকর্তাদের এমনকি শিক্ষকদের কাছেও সে বিষয়ে তথ্য জানানোর অনুরোধ করেন। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও কোচ সমাজ পরিচালনা কমিটি এ সচেতনতামূলক সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে। পরে জনউদ্যোগ কমিটির পক্ষ থেকে তাদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও স্বাস্থ্যসম্মত নাস্তা উপহার হিসেবে প্রদান করা হয়।

Tag
আরও খবর