যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2026 05:11:30 am

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে টাঙ্গাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে রমজানের ছুটিতে নিজ এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


গতকাল ১৩ মার্চ ২০২৬  , শুক্রবার টাঙ্গাইল শহরে ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, টাঙ্গাইলের সম্মানিত সভাপতি মো. জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খান, অধ্যাপক পিনাকী দে, মাভাবিপ্রবি এবং উপস্থিত সদস্যদের অন্যতম আকর্ষণ জনাব শামীম আল মামুন, উপকমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস এন্ড ভ‍্যাট, সিলেট। যিনি বর্তমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ পরামর্শ ও উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন। 


এছাড়াও উক্ত সংগঠনের সিনিয়র ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।


উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।


আরও খবর