গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ

শান্তিগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে মাহবুবা কমিউনিটি সেন্টার-এ আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সিলেট পেশাজীবী সংগঠনের সভাপতি ও জজকোর্টের এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ ইয়াসিন খান রমাদানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, তাকওয়া অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। তিনি রমাদানের আত্মশুদ্ধি ও সংযমের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেতু মিয়া এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আশরাফ আলী প্রমুখ। ইফতার মাহফিলে পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শমশের আলী ও সেক্রেটারি আব্দুর রশীদ, পূর্ব বীরগাঁও জামায়াতের সভাপতি মাছুম আহমদ জুসেফ, পূর্ব পাগলা জামায়াতের সভাপতি কবির আহমদ, পশ্চিম বীরগাঁও জামায়াতের সভাপতি আফাজ আহমেদ ও সেক্রেটারি আজিম উদ্দিন, শিমুলবাক ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মিনহাজ উদ্দিন, জয়কলস জামায়াতের সভাপতি সাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী এবং ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিল সমাপ্ত হয়।
আরও খবর