শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

দুই দশক পর সেই বাড়িতে আবারও বেজে উঠল বিউগলের সেই সুর

দীর্ঘ দুই দশক পর আবারও সেই বাড়িতে বেজে উঠল বিউগলের সুর। যে পথে ২০ বছর আগে পতাকাবাহী গাড়ি গিয়েছিল, ঠিক সেই পথেই শনিবার (২৮ ফেব্রুয়ারি) ফিরে আসে রাষ্ট্রীয় পতাকা বহনকারী গাড়ি। গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় আবেগঘন মুহূর্তের জন্ম দেন নাটোরের ইতিহাসে প্রথম নারী মন্ত্রী - মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। বিশাল সম্বর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি স্মৃতিচারণ করে বলেন, “২০ বছর আগে যে পতাকাবাহী গাড়ি এই রাস্তা দিয়ে গিয়েছিল, আমি বলেছিলাম সেই গাড়ি আবার ফিরে আসবে। আজ আপনাদেরই বেটি সেই পতাকা নিয়ে গৌরীপুরের মাটিতে ফিরে এসেছে।


এটি আপনাদের প্রাপ্তি, আপনাদের অর্জন-ত্যাগ, কষ্ট, শ্রম, আন্দোলন ও দোয়ার ফসল।” তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতেই তিনি আবার এসেছেন। লালপুর-বাগাতিপাড়ার প্রতিটি ঘরে জীবনমানের উন্নয়ন করাই তাঁর ব্রত এবং সেই অঙ্গীকার তিনি ইনশাল্লাহ পূরণ করবেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড চালু করা। দেশের ১৪টি স্থানের মধ্যে লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড গৌরীপুর এলাকাকে পাইলট প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে বাছাই কার্যক্রম শুরু হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কোনো দুর্নীতি বা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত মা-বোনদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।


আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই পরিবারের মহিলা সদস্যদের হাতে আড়াই হাজার টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষিকার্ড বিতরণ কার্যক্রমও শিগগির শুরু হবে বলে জানান তিনি। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ফাদারসহ ধর্মীয় গুরুদের ঈদের আগেই বোনাস বা ভাতা প্রদানে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। আইনশৃঙ্খলায় কঠোর বার্তা দিয়ে কড়া ভাষায় তিনি বলেন, “লালপুর-বাগাতিপাড়ায় যে কোনো অনিয়ম, অপরাধ ও চাঁদাবাজি দলমতের ঊর্ধ্বে উঠে দমন করতে হবে।” এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্ব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


আজিমনগর রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের আগেই সেখানে ট্রেন থামবে ইনশাল্লাহ্। সংবর্ধনা শেষে বিকেলে প্রতিমন্ত্রী তাঁর পিতা, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল-এর কবর জিয়ারত করেন। পরে নিজ বাসভবনে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রায় ২০ বছর আগে শেষ গার্ড অব অনারের সময় আবেগঘন কণ্ঠে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত বিএনপি নেতা  ফজলুর রহমান পটল বলেছিলেন-“এটা কি আবার ফিরে পাওয়া যাবে?  দুই দশক পর কন্যা ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলের হাত ধরে সেই গার্ড, সেই বিউগলের সুর, আবারও ফিরে এলো গৌরীপুরের আকাশে।


এ এক আবেগঘন মুহূর্ত। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, প্রায়াত মন্ত্রী ফজলুর রহমান পটলের কনিষ্ঠ পুত্র ইফতেখার আরসাদ প্রতিক, লালপুর উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর উইনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও গৌরীপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নারী-পুরুষ।
Tag
আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে