অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ক্ষেতলালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল পৌর শহরকে একটি দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ​সোমবার (২ মে) বেলা ১১টায় নির্মাণাধীন ক্ষেতলাল পৌরসভা ভবন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্ষেতলাল পৌরসভার উদ্যোগে আয়োজিত এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। ​ অভিযান চলাকালে পৌর প্রশাসক অবৈধভাবে পানি নিষ্কাশনের খাল দখল করে থাকা ব্যক্তিদের সতর্ক করেন। তিনি স্পষ্ট জানান, পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত রাখা হবে। এ সময় তিনি স্থানীয় জনসাধারণকে সচেতন হওয়ার এবং খাল বা ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। ​ এসময় তিনি বলেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি পরিচ্ছন্ন পরিবেশ শুধু বাহ্যিক সৌন্দর্যই বাড়ায় না, বরং মানুষের মন-মানসিকতা ও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ক্ষেতলাল পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন ও পরিকল্পিত শহরে রূপান্তর করতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।" ​ পৌর কর্তৃপক্ষ জানায়, শহরকে আবর্জনামুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং শহরের সৌন্দর্য রক্ষায় সক্রিয় অংশগ্রহণের জন্য শহরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। ​এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ০ মিনিট আগে