বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পলাশে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

পলাশে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা


মোহাম্মদ মিনার হোসেন খান  পলাশ (নরসিংদী)



                 ​নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বালুচরপাড়ায় পারিবারিক কলহের জের ধরে  কুলসুম বেগম (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।


                               ২৪ ফেব্রুয়ারী ২০২৬ রোজ মঙ্গলবার দুপুরে বালুচরপাড়ার  ভাড়া বাড়িতে উক্ত আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম ওই এলাকার মামুন মিয়ার স্ত্রী এবং মনি মিয়ার মেয়ে।


                    ​        পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ীর সাথে ঝগড়া হয় কুলসুমের। এরই একপর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​

           ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং মরদেহের বিস্তারিত তথ্য সংগ্রহ করে। প্রাথমিকভাবে তদন্তে পুলিশ নিশ্চিত করে যে, পারিবারিক ঝগড়াই আত্মহত্যার মূল কারণ হিসেবে উঠে এসেছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান , মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


                       ​নিহত কুলসুম ও তার স্বামী মামুন মিয়া বালুচরপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। এই আকস্মিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Tag
আরও খবর