প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নাসির উদ্দিন আহমেদ (মিঠু)

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ (মিঠু) জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন। শয্যার পাশে দাঁড়িয়ে রোগীদের অভিযোগ, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) ডা. রামেন্দ্র সিংহ, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. প্রিয়াংকা ভট্টাচার্য্য, নার্সিং সুপারভাইজার প্রতিভা মন্ডল, প্রধান সহকারী মো. সেলিম রেজা, পরিসংখ্যানবিদ সুমন দাশসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে হাসপাতাল মিলনায়তনে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা করেন সংসদ সদস্য। সভায় চিকিৎসকরা জনবল–সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং একটি মাত্র অ্যাম্বুলেন্স দিয়ে পুরো এলাকার চাহিদা পূরণে সমস্যার বিষয় তুলে ধরেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, “সংসদ সদস্যের এ পরিদর্শন আমাদের জন্য ইতিবাচক বার্তা। দীর্ঘদিন ধরে আমরা জনবল ও অবকাঠামোগত সংকটের মধ্যে কাজ করছি। বিষয়গুলো তাঁকে খোলামেলাভাবে জানিয়েছি। তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, বাস্তব পরিবর্তন আসবে।”

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ (মিঠু) বলেন, “হাসপাতালে এসে দেখলাম চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে, পর্যাপ্ত বেড নেই। মাত্র একটি অ্যাম্বুলেন্স দিয়ে পুরো এলাকার চাহিদা মেটানো কঠিন। তারপরও চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। খুব দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও সরঞ্জাম সরবরাহের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

এ পরিদর্শনের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও খবর