ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।

ট্রেনে পাথর নিক্ষেপ রোধে ‘রেড ফাউন্ডেশনের’ জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2023 04:39:25 pm


◾ মো.শাকিল আহমদ  


চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেললাইনের পাশে থাকা জনসাধারণের মাঝে সচেতনতা তৈরী করতে মাইকিং ও লিফলেট বিতরণ করেন রেড ফাউন্ডেশন। গত ১৩ জানুয়ারি রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চট্টগ্রাম রেলস্টেশন পর্যন্ত সংগঠনের সদস্যরা পায়ে হেঁটে এসব সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে। এর আগেও সংগঠনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে সীতাকুণ্ড রেলস্টেশন পযর্ন্ত, কুমিল্লা রেলস্টেশন, কিশোরগঞ্জ রেলস্টেশন এবং ময়মনসিংহ রেলস্টেশনের আশেপাশের এলাকার মানুষের মাঝে সচেতনতা মূলক ক্যাম্পেইন সম্পন্ন করেন। 


এই কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা কামাল রোকন।



ছবি: রেড ফাউন্ডেশনের জনসচেতনতামূলক ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবীরা। 


তাদের এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা মানিকুর রহমান বলেন, প্রায়ই শোনা যায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। যারা এসব ঘৃণিত কাজ করে তাদেরকে সচেতন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রাথমিকভাবে আমরা বেশি ঝুকিপূর্ণ রেললাইনগুলি চিহ্নিত করে সেসব এলাকায় ক‍্যাম্পেইন করতেছি। তবে ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪ জেলার রেললাইনে এই কার্যক্রম চালিয়ে যাবো। তিনি আরো বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে রেল কর্তৃপক্ষদের সক্রিয় ভূমিকার পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করতে পারলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশেই কমে যাবে। উল্লেখ্য, রেড ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সূচনালগ্ন থেকেই আত্মমানবতার কল‍্যাণে কাজ করে যাচ্ছে।


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৯ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে