বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু - আসামি গ্রেফতার

পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু - আসামি গ্রেফতার 



মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ  (নরসিংদী) 



                                           নরসিংদী পলাশে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে একদিন ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মা বিউটি বেগমের মৃত্যু হয়েছে। এর আগে রোববার সকাল আনুমানিক ৬ টায় পলাশ উপজেলার  জনতা জুট মিলের ৪ তলা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 


                ১৯ জানুয়ারি ২০২৬ রোজ সোমবার আনুমানিক রাত ৩ টার দিকে ঢাকা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগমের মৃত্যু হয়। নিহত বিউটি বেগম (৪৫) জনতা জুট মিলের শ্রমিক ছিলেন এবং এই জুট মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন। অভিযুক্ত ছেলে আবিদ (২৩) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।


            পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , জনতা জুটমিলে রাতে ডিউটি শেষে রোববার (১৮ জানুয়ারি) সকালে বাসায় ফিরেন বিউটি বেগম। পরে সকাল আনুমানিক ৬ টার দিকে আবিদ তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় মিলের স্থানীয়রা এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে সোমবার রাতে আনুমানিক  ৩ টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিউটি বেগম মারা যান।


                         পলাশ থানার ওসি তদন্ত  কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় নিহতের মা হাসনারা বেগম (৬২) বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার পর মঙ্গলবার সকালে অভিযুক্ত আবিদকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Tag
আরও খবর