যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত ‘গ’ গ্রুপের দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী লাবিবা মোয়াজ্জামা বিনতে হামিদ। গত সোমবার এ ফলাফল প্রকাশ করা হয়।

লাবিবা মোয়াজ্জামা বিনতে হামিদ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সৃজনশীলতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে সে এবার জাতীয় পর্যায়ে প্রথম হয়ে কলেজের সুনাম উজ্জ্বল করেছে।


এর আগেও তার নেতৃত্বে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ জাতীয় পর্যায়ে গৌরব অর্জন করে। ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় কলেজ শাখায় জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।


এ বিষয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, “ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সৃজনশীল কাজে সবসময় উৎসাহ ও সার্বিক সহযোগিতা করে থাকে। লেখা পড়ার পাশাপাশি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের জন‍্য সহপাঠ‍্য কার্যক্রমের আয়োজন করে থাকে। লাবিবার এই অর্জন শুধু বড়লেখার জন‍্য গৌরব বয়ে আনেনি বরং পুরো সিলেট বিভাগের জন‍্যই গৌরবের।

আরও খবর