অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

নোবিপ্রবিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তাদের ‘৪র্থ শিল্প বিপ্লব ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের করণীয়’  শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

 শনিবার (২১ জানুয়ারি) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, রেজিস্ট্রার (অ.দা.) মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মনজুর মাহমুদ।


প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘আমাদের একটি মেধাবী প্রজন্ম রয়েছে, তারা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে প্রতিনিয়ত নিজেকে খাপ খাওয়াতে হবে। ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। তখনই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনগুলো বাস্তবায়িত হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি করা। আর এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্বের ভূমিকায় আসতে হবে, যেন প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারি। এই আয়োজনের সফলতা কামনা করছি এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাচ্ছি।'


অনুষ্ঠানে নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, ‘বিশ্বায়নের এই যুগে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কিভাবে এই বিপ্লবের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে হবে, কি প্রস্তুতি নিতে হবে তার ওপরই নির্ভর করছে আমাদের সফলতা-ব্যর্থতা। প্রশিক্ষণের আয়োজক এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ।

আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ ঘন্টা ১১ মিনিট আগে