লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক শ্রীমঙ্গল সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলীর বিদায় সংবর্ধনা ও 'সংবর্ধনাগ্রন্থ'-এর মোড়ক উন্মোচন নিজস্ব প্রতিবেদক নিরাপদ পানির প্রাপ্যতায় শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার ★ দ্রুতই বাঁধ রক্ষার কাজ হবে-এমপি পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ সোহরাওয়ার্দী কলেজে ডিবেটিং ক্লাবের সভাপতির ওপর ছাত্রদলের মব হামলার অভিযোগ চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে উদ্বেগ, হয়রানির অভিযোগ, দূতাবাসের আরও সক্রিয় ভূমিকা দাবি। নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার গোয়ালন্দে মাছের আড়তে হামলার অভিযোগ, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের দাবি লোহাগাড়া থানার কোয়ার্টারে এসআইয়ের মরদেহ উদ্ধার, থানায় প্রথম জানাজা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১৮৯ বোতল উইনকেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক ও অপরাধের বিরুদ্ধে সেনবাগ পুলিশের অভিযান, আটক ৮ চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত বিপিএ কার্যকরী পরিষদ নির্বাচনে সহ-সভাপতি ডা. মো: সাইফুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতী বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত তালায় খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষাম নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার নতুন বার্তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2026 01:56:15 pm

নবম পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কি-না, সেটা নির্ভর করছে পে কমিশনের প্রতিবেদনের ওপর।


আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।


সালেহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার। শিগগিরই পে কমিশন পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দিবেন বলে জানান তিনি।


পে-স্কেলের পরবর্তী তথ্য জানানোর বিষয়ে তিনি বলেন, আমি যেদিন বলার বলবো। পে কমিশন কাজ করছে। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। কী করছেন না করছেন সেটা আমাদের জানার ব্যাপার না, তারা করছে। 


কাল-পরশু কথা হবে, কমিশনের প্রতিবেদন বিচার-বিশ্লেষণের পর আসবে। আমি একটা তারিখ ঠিক করে বলবো, তখন জানতে পারবেন, যোগ করেন অর্থ উপদেষ্টা। 


পে-স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য নিয়ে তিনি আরও বলেন, পে-স্কেল নিয়ে গভর্নরের করার কিছু নেই। গভর্নর তার বাংলাদেশ নিয়ে বলতে পারে। পে-স্কেল তো সম্পূর্ণ সরকারের। 


তিনি আরও বলেন, আপনারা যখন তারিখ জানবেন, প্রতিবেদন আসবে তখনই সব জানবেন। এখানে কার্যকরের বিষয় অন্য জিনিস। সূত্র : নিউজ টুয়েন্টিফোর 

আরও খবর

6a4bbd8883928-060726083656.webp
নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

১২ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে