শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

‎সুন্দরবনে দুই জেলেকে অপহরণ, জাহাঙ্গীর বাহিনীর মুক্তিপণ দাবি

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ


‎সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে রেঞ্জের টিয়ারচর সংলগ্ন কালামিয়ার ভারাণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে দস্যুরা।


‎অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকার আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)।


‎জেলেদের মহাজন মিজান বহদ্দার জানান, শনিবার রাত ১২টার দিকে টিয়ারচরের কালামিয়ার ভারাণী এলাকায় নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এরপর তারা দুই জেলেকে নিজেদের ট্রলারে তুলে বনের গহীনে নিয়ে যায়। যাওয়ার সময় মুক্তিপণের বিষয়ে যোগাযোগের জন্য অন্য জেলেদের কাছে একটি মোবাইল নম্বর দিয়ে যায় দস্যুরা।


‎এই অপহরণের ঘটনায় শেলারচর এলাকার সাধারণ জেলেদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


‎শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু অভিযোগ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। জেলেরা এখন একপ্রকার দিশেহারা। দস্যুদের নির্ধারিত চাঁদার টাকা আগেভাগেই ‘বিকাশ’-এর মাধ্যমে পরিশোধ করে তারপর মাছ ধরতে হচ্ছে। চাঁদা না দিলেই ঘটছে অপহরণের ঘটনা।


‎প্রসঙ্গত, গত মাসেও এই জাহাঙ্গীর বাহিনী চার জেলেকে অপহরণ করেছিল, যাদের ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়।


‎সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আব্দুর সবুর জানান, টিয়ারচরে দুই জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন।


‎এদিকে, সুন্দরবনে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব, কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।


আরও খবর