জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিলের দাবি এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের

আখতার হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও ১২ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (দশগাঁও) হাজী পিয়ার মাহমুদ মাদ্রাসা চত্বরে আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

আখতার হোসেন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে নকলের ঘটনা ঘটেছে। ডিভাইস ব্যবহার করে নকল করতে গিয়ে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও অনেকেই প্রশ্নপত্র পেয়েও গ্রেপ্তার হয়নি। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন।

তিনি বলেন, প্রশ্নফাঁসের সুস্পষ্ট প্রমাণ থাকার পরও ওই পরীক্ষা বহাল রাখা হয়েছে, যা মেধার প্রতি অবিচার। ২৪’র গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা তখন ‘কোটা না মেধা’ স্লোগান দিয়েছিলাম। অথচ এই নিয়োগ পরীক্ষা মেধার পক্ষে নয়, বরং প্রশ্নফাঁসের পক্ষেই দাঁড়িয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের প্রমাণ থাকা সত্ত্বেও এমন কোনো নিয়োগ পরীক্ষা বহাল রাখা চলবে না। ওই পরীক্ষা বাতিল করে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রশ্নফাঁসমুক্ত, দুর্নীতিমুক্ত ও নকলমুক্ত পরিবেশে নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজনের দাবি জানান তিনি।

আখতার হোসেন আরও বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণেই দেশ এগোতে পারছে না। আমাদের দেশ সিস্টেম অনুযায়ী পরিচালিত হয় না বলেই এসব সমস্যা তৈরি হচ্ছে। দেশকে সুশাসনের পথে নিতে এবং দুর্নীতিমুক্তভাবে পরিচালনার লক্ষ্যেই একাধিক দল একজোট হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনি মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও খবর