বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অনিন্দ্য ইসলাম অমিতের অব্যাহতি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়ে আদালত থেকে অব্যাহতি পেয়েছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১১ জানুয়ারি) সকালে যশোর আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার পর বিচারক তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত দেন।অমিতের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস জানান, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে শোকজের জবাব দেন। বিচারক তার ব্যাখ্যা শোনার পর সন্তোষ প্রকাশ করেন এবং তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।শুনানিকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

অব্যাহতির বিষয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “বিচারক অমিতের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে অভিযোগটি খারিজ করেছেন। তবে একই সাথে তিনি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে ভবিষ্যতে আরও যত্নবান ও সতর্ক থাকার জন্য প্রার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন।”উল্লেখ্য, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। এই কার্যক্রমটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে তা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির লঙ্ঘন বলে গণ্য হয়।এর প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে তাকে রোববার সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও খবর