আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ ও খেলাঘর কর্তৃক আয়োজিত সবার আগে বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন।

ফুটবল টুর্নামেন্ট আয়োজিত কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক তপাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদের পরিচালনায় ফাইনাল খেলা উদ্বোধন করেন মালয়েশিয়া যুব দলের সহ-সভাপতি রাসেল পাটোয়ারী রতন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম পাটোয়ারী,উপজেলা বিএনপির সদস্য আবু নাছের মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হান্নান মজুমদার,কাদলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাছুম তপাদার, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন,কাদলা দরবেশগঞ্জ খেলাঘরের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন মজুমদার, সমাজ সেবক মাহবুব উল্লাহ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার,উপজেলা যুবদলের সদস্য সাহাদাত মজুমদার,ওয়ার্ড যুবদলের মহসিন বেপারী প্রমুখ।

ফাইনাল খেলায় রহিমানাগর একাদশকে ১ গোলে হারিয়ে বিজয়ী লাভ করেন হাজীগঞ্জ একাদশ। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুই দলের মধ্যে খেলা সম্পন্ন হয়। ফাইনাল খেলা দেখার জন্য কচুয়া-হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে ফুটবল প্রেমিক দর্শকরা ভীর জমায়।

দরবেশগঞ্জ খেলাঘরের আয়োজনে প্রতি বছরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা আয়োজন করা হয়। খেলা কেন্দ্র করে ওই এলাকায় মিলনমেলায় পরিণত হয়।

Tag
আরও খবর