নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আলোকিত মানুষ হও : কবি ফিরোজা সামাদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2023 09:46:22 am

সংগৃহীত ছবি

আলোকিত মানুষ হও  ◾

ফিরোজা সামাদ


প্রতিদিন হও আলোকিত ভোর

রেশমি লালে তুমি, 

জ্বলজ্বল করবে সূর্যের মতোই 

সকল দিবস যামি !!

 

ফুলের মতো ফুটে উঠে তুমি

সুবাস ছড়িয়ে দাও,

শাদা কাগজের পাতায় পাতায় 

কাব্যে ভরিয়ে নাও !! 


পাখির মতো স্বাধীনতায় তুমি

কলকাকলীতে মাতো,

হেসে খেলে বাঁচো নির্মলতায়

বিশুদ্ধ বাতাসের মতো !! 

 

সোঁদা মাটির গভীর থেকে

ফুঁড়ে ওঠো বৃক্ষ হয়ে, 

সবুজে সবুজে ভরে দাও ধরা

তোমার শুদ্ধ মমতায় !! 


অনিন্দ্য প্রেমে বয়ে যাও তুমি

সহস্র নদীর মতো,

ধুয়ে মুছে সব জলাঞ্জলি দাও

আছে কালিমা যতো !! 


খরস্রোতা হয়ে নিয়ে যাও ওই

সাগরের অতল বুকে,

তোমার জন্য বাঁচুক ধরণী  

শুদ্ধ নিঃশ্বাসে সুখে !! 


রাতকে ভাসাও জোছনার জলে

শতবর্ষের সুর তানে,

নির্মল হও ওই আকাশের মতো

ভেসে যাও গানে গানে !! 


সহস্র প্রদ্বীপ জ্বালিয়ে গাও

অনিয়ম ভাঙার গান,

যে গানের সুরে উঠবে জেগে

লক্ষ মানবিক প্রাণ !! 

আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪২ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে