জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

রংপুর-৪ আসনে বাসদ প্রার্থী তমার পেশা গৃহশিক্ষক, মাসিক আয় ২৫হাজার টাকা

বাসদ প্রার্থী তমা

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এক ভিন্ন রাজনৈতিক বার্তা নিয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমা। প্রচলিত রাজনীতির বাইরে দাঁড়িয়ে তিনি নিজেকে তুলে ধরছেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। 

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, প্রগতি বর্মণ তমা পেশায় একজন গৃহশিক্ষক। মাসিক আয় প্রায় ২৫ হাজার টাকা। উল্লেখযোগ্য কোনো স্থাবর সম্পদ, বাড়ি কিংবা গাড়ির তথ্য নেই তার হলফনামায়। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি। রাজনীতিতে যখন বিপুল সম্পদের প্রদর্শন সাধারণ ঘটনা, তখন তার এই স্বচ্ছ ও সাধারণ জীবনযাপনের চিত্র ভোটারদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি করেছে। প্রগতি বর্মণ তমা পীরগাছা উপজেলার গুয়াবাড়ী গ্রামের পীযুষ কান্তির কন্যা। তবে হলফনামায় বর্তমান ঠিকানা হিসেবে রাজধানীর ওয়ারী উল্লেখ করেছেন। 

ছাত্র রাজনীতির ভেতর দিয়েই শুরু প্রগতি বর্মণ তমার রাজনৈতিক যাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভর্তি ফি বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ, আবাসন সংকটসহ বিভিন্ন শিক্ষার্থী আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় মুখ।

শুধু ক্যাম্পাসকেন্দ্রিক আন্দোলন নয়, শ্রমিক-কৃষক ও নিম্নআয়ের মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও তাকে নিয়মিত মাঠে দেখা গেছে। বামপন্থী রাজনীতির আদর্শে বিশ্বাসী এই নেত্রী মনে করেন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে শ্রমজীবী মানুষের স্বার্থ বরাবরই উপেক্ষিত।

নির্বাচনী প্রচারণায় প্রগতি বর্মণ তমা তুলে ধরছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার বিষয়গুলো। তার ভাষায়, শোষণমুক্ত সমাজ গঠনে প্রয়োজন বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান।

পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। অনেক ভোটারের কাছে তার সাধারণ জীবনযাপন, স্পষ্ট বক্তব্য ও আপসহীন রাজনৈতিক অবস্থান নতুন ধরনের আশার বার্তা হয়ে উঠছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশে একটা আকাঙ্খা তৈরি হয়েছে যে, গণতান্ত্রিক বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। পরমতসঞ্চিতা থাকবে। যে উদ্দেশ্য নিয়ে আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম সেই বিষয়গুলো যাতে নিশ্চিত হয়। সেই প্রাথমিক ধাপ হিসেবে এই নির্বাচনটা সাধারণ মানুষের কাম্য ছিল। নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। গত ১৫ বছর মানুষ সুষ্ঠু নির্বাচন দেখেনি। সেই পরিবেশ তৈরি হয়েছে।  


আরও খবর