কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বুলগেরিয়ার মুদ্রা এখন ইউরো

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-01-2026 05:22:31 pm

নতুন বছরের প্রথম দিনে ইউরোজোনের নতুন সদস্য হলো বুলগেরিয়া। প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা ‘লেভ’কে বিদায় জানিয়ে ইউরো চালু করেছে দেশটি। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার প্রায় দুই দশক পর এবার পূর্ণাঙ্গভাবে ইউরোজোনে প্রবেশ করল বুলগেরিয়া।


১৮৮১ সালে লেভ প্রবর্তনের পর ১৪৫ বছর ধরে এই মুদ্রাই ছিল বুলগেরিয়ার অর্থনীতির চালিকাশক্তি। নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে ইউরোজোনের ২১তম সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছে দেশটি।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২০২৬ সালের প্রথম দিন থেকে বুলগেরিয়ায় লেভের পরিবর্তে ইউরো কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে বুলগেরিয়া শুধু একটি মুদ্রা বদল নয়, বরং অর্থনৈতিক ও ভূরাজনৈতিক দিক থেকে এক বড় রূপান্তরের পথে হাঁটল বলে মনে করছেন বিশ্লেষকরা।


ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ অর্জন এবং শেনজেন অঞ্চলে যোগদানের পর সবশেষে ইউরো গ্রহণ করল দেশটি। বুলগেরিয়ার শহরকেন্দ্রিক, তরুণ ও উদ্যোক্তা শ্রেণির কাছে এটি নতুন আশা ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।


ইউরো গ্রহণের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরছেন দেশটির নীতিনির্ধারক ও সমর্থকরা। তাদের মতে, ইউরো চালুর ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসবে।


তবে গ্রামীণ, বয়স্ক ও রক্ষণশীল জনগোষ্ঠীর একটি বড় অংশের কাছে জাতীয় মুদ্রা লেভ হারানোর বিষয়টি আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রায় ৬৭ লাখ জনসংখ্যার দেশটিতে ইউরো গ্রহণের পক্ষে ও বিপক্ষে মতামত প্রায় সমান।


পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ আরও জোরদার করার কৌশল হিসেবেও ইউরো গ্রহণকে দেখা হচ্ছে।


সূ্ত্র: বিবিসি

আরও খবর