শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

বই সংকটে শিক্ষার্থীরা, একটি করে বই পেয়েই ফিরছে ক্লাসে

আবু তালেব, লালপুর(নাটোর)প্রতিনিধিঃ নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও নাটোরের লালপুর উপজেলায় বই সংকটে ভুগছে বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রয়োজনের তুলনায় অপ্রতুল বই পাওয়ায় অনেক শিক্ষার্থীকে একটি করে বই দিয়েই পাঠ কার্যক্রম চালানো হচ্ছে। সরেজমিনে লালপুর উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের মাত্র একটি করে বই তুলে দেওয়া হয়েছে। ফলে একাধিক বিষয়ের পাঠ শুরু করতে না পেরে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলের অধ্যক্ষ আসসালাম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে সানরাইজ কিন্ডার গার্ডেন কেজি স্কুলের অধ্যক্ষ দিনা জানান, “আমরা মাত্র ৫০ শতাংশ বই পেয়েছি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের অর্ধেক করে বই বিতরণ করেছি।” এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানের শিখা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বই সরবরাহ করা হয়েছে। তবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫০ শতাংশ বই দেওয়া হয়েছে। ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলে কেন শিক্ষার্থীদের মাত্র একটি করে বই দেওয়া হয়েছে—এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Tag
আরও খবর



6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে