জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে আত্মত্যাগ!! আখতার হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এটিএম আজম খান

এটিএম আজম খান/আখতার হোসেন

বৃহত্তর জাতীয় ঐক্য ও জোটগত রাজনীতির স্বার্থে এক অনন্য আত্মত্যাগের নজির স্থাপন করলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জোট মনোনীত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে এটিএম আজম খান এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। তিনি লেখেন, বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য অনেক সময় ব্যক্তিগত ও দলীয় আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতে হয়। পীরগাছা-কাউনিয়ার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতেই তিনি সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন রাজপথের সংগ্রাম, ময়দানি শ্রম ও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকার পর আজ একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত সামনে আনছেন। জোট মনোনীত প্রার্থী হিসেবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ত্যাগ পীরগাছা-কাউনিয়ার মানুষের অধিকার আদায়ে সম্মিলিত শক্তিকে আরও বেগবান করবে।

এটিএম আজম খান পীরগাছা ও কাউনিয়ার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের অকৃত্রিম ভালোবাসা ও দোয়া তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। বিশেষ করে প্রবাসে থেকেও যারা দোয়া ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি তিনি চিরকৃতজ্ঞতা জানান।

নিজের রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, শীত উপেক্ষা করে নির্ঘুম রাত কাটিয়ে মাঠে টিকে থাকার দৃশ্য তার হৃদয়ে চিরদিন অমলিন থাকবে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং নির্বাচনকালীন সময়ে অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

এটিএম আজম খান সকল নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই যেন ঐক্যবদ্ধভাবে জোট মনোনীত প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন।

রাজনীতির মাঠে পরীক্ষিত নেতা এটিএম আজম খান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির এবং স্থানীয় মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, এবার রংপুর-৪ আসনে জোটের হয়ে নির্বাচনী লড়াইয়ে থাকছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করা আখতার হোসেনের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে একক অনশন ধর্মঘট করে তিনি জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন।

এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। পুলিশি নির্যাতন-নিপীড়নেও দমে না যাওয়া এই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত। জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সচেতন মহলের মতে, ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এটিএম আজম খানের এই আত্মত্যাগ দেশের রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। বৃহত্তর ঐক্যের স্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতিতে সহনশীলতা, ত্যাগ ও দায়িত্বশীল নেতৃত্বের অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হবে। 

আরও খবর