জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছায় গ্রামীণফোন টাওয়ারের বিকট শব্দে নির্ঘুম রাত, ভোগান্তিতে কয়েকটি পরিবার!

গ্রামীণফোন টাওয়ারের বিকট শব্দ

রংপুরের পীরগাছা উপজেলায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ার থেকে নির্গত বিকট শব্দে নির্ঘুম রাত কাটাচ্ছে কয়েকটি পরিবার। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও অসুস্থ মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন।

ঘটনাটি উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই এলাকায় গ্রামীণফোন কর্তৃপক্ষ টাওয়ারটি স্থাপন করে। স্থাপনের পর থেকেই টাওয়ারের জেনারেটর ও যান্ত্রিক কার্যক্রমের কারণে উচ্চ শব্দ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, দিনের চেয়ে রাতের বেলায় শব্দের তীব্রতা বেশি হওয়ায় স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। একই সঙ্গে বয়স্কদের শারীরিক সমস্যা বাড়ছে এবং অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামীণফোনের দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, দ্রুত টাওয়ারটির শব্দদূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভূক্তভোগী হাফিজুর রহমান ও নুরুল আমিন বলেন, আমাদের এই বাড়ীতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ছেলেমেয়েদের পড়াশোনা, বৃদ্ধ বাবা-মা চরম দুর্ভোগে পড়েছেন, এমনকি ছোট বাচ্চারাও রাতে ঘুমাতে পারেনা। এর একটি সুষ্ঠু সমাধান চাই।  

গ্রামীণফোন টাওয়ারের পিএম প্রকৌশলী মো. মানিক মিয়া বলেন, টাওয়ার স্থাপনের জমিদাতা আব্দুল খালেকের সাথে দেখা করেন সব জানতে পারবেন। কারণ জমিদাতা শব্দ দূষণ বাড়াতে বলেছে। আমাদের কিছু করার নেই। পরে তিনি শব্দ দূষণ কমিয়ে আনার আশ্বাস দেন। 

এ ব্যাপারে জানতে জমিদাতা আব্দুল খালেককে ফোন দিলে তিনি জানান, আমি শব্দ দূষণ বাড়াতে বলেনি। এটা গ্রামীণ টাওয়ার ও যাদের সমস্যা হচ্ছে তাদের ব্যাপার। 

আরও খবর