বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত হয়েছে। এসময় নারীসহ তিনজন যাত্রী গুরুত্বর আহত হয়। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বগুড়া-সান্তাহার সড়কের আদমদীঘির অদুরে বৈশাখি অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। 

আহতরা হলো, নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯), আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বেল্লাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামানিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় সাইদুল ইসলাম তার ব্যাটারি চালিত ইজিবাইক বা টমটম গাড়িতে আদমদীঘির ইন্দইল এলাকা থেকে যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। টমটমটি গাড়িটি মহাসড়কে বৈশাখি অটোরাইস মিলের সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট ১৪-৯৪৭০ নম্বরের একটি ট্রাক টমটমকে চাপা দিলে টমটম গাড়িটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে টমটম চালক সাইদুল ইসলামসহ চারজন সড়কে পড়ে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে আদমদীঘি ফাঁয়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে আদমদীঘি হাসাপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এই দুর্ঘটনায় ইজিবাইক চালক মারা গেছেন। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর