দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পলাশে আবদুল মোমেন খানের ৪১ তম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের খাদ্য মন্ত্রী আবদুল মোমেন খানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


               বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান  বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের একজন বিচক্ষণ মন্ত্রী ছিলেন । তৎকালীন  বাংলাদেশের  অর্থ সীমাবদ্ধতা ও পলিসি সীমাবদ্ধতার কারণে দারিদ্রতা ও খাদ্য সঙ্কটের দেখা দিয়েছিল।সেই পরিস্থিতিতে খাদ্য মন্ত্রী  মরহুম আবদুল মোমেন খান খাদ্য সীমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিলেন। 


                 ১২ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার  বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে   উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন। এসময়  মঈন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। তিনি আরো বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে তবে ভিন্ন মতের কারণে নিজেদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সে দিকে সকলের সজাগ থাকতে হবে। 


                ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,  মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার সহ এলাকার স্হানীয় নেতৃবৃন্দ।


   স্মরণ সভা শেষে দোয়া মাহফিলে মরহুম আবদুল মোমেন খানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি  কামণা করে দোয়া মাহফিল সমাপ্ত করা হয়। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর