জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফাহমিদ হাসান রনুকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা

বিদায় সংবর্ধনা

পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনুকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন। উল্লেখ্য, তিনি এর আগে একই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মোত্তালেব এবং সঞ্চালনায় ছিলেন প্রভাষক মনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদা বেগম।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন কলেজের প্রভাষক কৌশিক ভট্টাচার্য্য, মোতাহারুল ইসলাম গুঞ্জন, বিদায়ী উপাধ্যক্ষের সহধর্মিণী সৈয়দা শাফিউল আরা, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সরকার এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, প্রভাষক মনজুরুল আলম বিপু, হাশিম মিঞা, হাবিবুর রহমান উজ্জ্বল, মনোহর হোসেন, মাইদুল ইসলাম, জয়নুল আলমসহ কলেজের আরও অনেক শিক্ষক-কর্মচারী।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নানা উপহার সামগ্রী প্রদান করা হয়। বক্তারা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা শেষে আবেগঘন পরিবেশে বিদায়ী উপাধ্যক্ষ তার অনুভূতি ব্যক্ত করেন এবং কলেজের সার্বিক অগ্রগতির জন্য সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি স্মরণীয় ও হৃদয়স্পর্শী এক বিদায় মুহূর্ত হিসেবে উপস্থিত সকলকে ছুঁয়ে যায়। 

আরও খবর