চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা শেরপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গরু কুরবানি ও দোয়া মাহফিল চিলমারীতে "আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ" হোটেল মালিক আটক শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বাগানবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ নোয়াখালীতে ঈদ আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজের জীবনের বিনিময়ে খালেদা জিয়াকে সুস্থ চান সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু

'কহিল কাঁদিয়া- ‘হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান' এভাবেই মোঘল সম্রাট বাবর তাঁর অসুস্থ পুত্র হুমায়ুনের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন। এনিয়ে বুলবুলিস্তান কাব্যে 'জীবন বিনিময' শীর্ষক কবিতায় ইসলামী মূল্যবোধের কবি গোলাম মোস্তফা পিতৃস্নেহের এক মহৎ উদাহরণ রচনা করেন। যেখানে সম্রাট বাবর নিজের জীবনের বিনিময়েও পুত্র হুমায়ুনকে বাঁচানোর আকুতি জানান, যা মরণের উপর ভালোবাসার বিজয়ের প্রকাশ ঘটে।

রাজধানীস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় সম্রাট বাবরের মতই নিজের জীবন দান করার প্রত্যয় ব্যক্ত করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

জামালপুর-২ ইসলামপুর আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ও  সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, 'আল্লাহ তায়ালা আমার জীবনের বিনিময়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেন।'

আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে দেশচিত্রের প্রতিনিধির সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক ভিডিও বার্তায় এমন প্রত্যাশা ব্যাক্ত করেন। 

সুলতান মাহমুদ বাবু বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় সারাদেশের মানুষ আজ অত্যন্ত মর্মাহত। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ইসলামপুরের মানুষ দিন-রাতের ২৪ ঘণ্টার ১৮ ঘণ্টাই ব্যয় করছেন নেত্রীর সুস্থতা কামনায়। নেত্রীর চিকিৎসার জন্য যদি কোনো অঙ্গের প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে আমার শরীর থেকে সেই অঙ্গ দিতেও প্রস্তুত আছি। কারণ, আমার মতো ক্ষুদ্র মানুষের বেঁচে থাকার চেয়ে দেশ ও জণগণের স্বার্থে উনার মতো নেত্রীর বেঁচে থাকাটা অনেক জরুরি। সেকারণেই নেত্রীর সুস্থতার প্রয়োজনে শরীর থেকে অঙ্গ দিতেও আমি রাজি'।

বিএনপি নেতা সুলতান মাহমুদ বাবু আরও বলেন, 'আমার মা অনেক আগেই মারা গেছেন। নেত্রীকে আমি মা ডাকি। তিনিও আমাকে ছেলের সোহাগ করেন। আমি নেত্রীকে জীবনের চেয়েও ভালোবাসি। সেকারণেই আমার জীবনের বিনিময়ে হলেও আমি নেত্রীর সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তায়ালা যেন নেত্রীকে দ্রুত সুস্থতাদান করেন।' 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান মাহমুদ বাবু চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কয়েক যুগ থেকে তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে আসীন। এ ছাড়া বর্তমানে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯১ সাল থেকে যতগুলো সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে, সবগুলো নির্বাচনে ইসলামপুর আসনে সুলতান মাহমুদ বাবুকে মনোনয়ন দিয়েছে দলটি। তবে ২০০১ সালে বিজয়ের মুখ দেখেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় নজিরবিহীন উন্নয়ন করেন সুলতান মাহমুদ বাবু। ব্যাপক উন্নয়ন করায় এলাকাবাসি তাঁকে 'উন্নয়নের রূপকার' উপাধিতে ভূষিত করেন।



আরও খবর