বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

বেগম খালেদা জিয়া দেশের গনতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন - ড. আবদুল মঈন খান

বেগম খালেদা জিয়া দেশের গনতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন - ড. আবদুল মঈন খান 



মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                     

                      নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছে, বেগম খালেদা জিয়া দেশের গনতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি  একজন আপোষহীন নেত্রী হিসেবে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। যার কারণে দলমত নির্বিশেষে তিনি সকল মানুষের কাছে প্রিয় মানুষ হিসেবে রয়েছেন।


                                    ৫ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার  বিকেলে পলাশ উপজেলা  ও ঘোড়াশাল পৌর  ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মঈন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে কোন হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই, যার কারণে দেশের সকল শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে।   মঈন খান দেশের সকল মানুষের কাছে বেগম খালেদা জিয়ার রোক্তমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন। 


                    এসময় ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ ছাত্তার, ঘোড়াশাল পৌরসভার সভাপতি ও  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান  আলম মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. কানিজ ফাতেমা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন,  সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপির  মিডিয়া সমম্নয়কারী হাজী জাহিদ। ঘোড়াশাল পৌর বিএনপির  সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,  যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, হাজী মোস্তাফিজুর রহমান বাবু ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। 


                 এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মহিলা দলের সভাপতি কাউন্সিলর শাহানা পারভীন,পালাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন,পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমীন ভুইয়া, পলাশ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক  নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব  মোস্তফিজুর রহমান পাপন,পৌর ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত  করা হয় এবং  ছাত্রদলের পক্ষ থেকে  সাদকায়ে জারিয়া হিসেবে একটি ছাগল দেওয়া হয়।

Tag
আরও খবর