ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগাছায় কলাগাছ কেটে সাবাড়!! প্রাচীর দিয়ে জমি দখলের অভিযোগ

পীরগাছায় কলাগাছ কেটে সাবাড়

রংপুরের পীরগাছায় কলাগাছ কর্তন, পুকুরের মাছ শিকার ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে টিনের প্রাচীর দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর মৌজার সরদারপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় ভূক্তভোগী আজিজুর রহমান বাদি হয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, আজিজুর রহমান ও তার ওয়ারিশগণের ভোগদখলীয় জমি নিয়ে ওই গ্রামের মিজানুর, নুর আলম, মকবুল, মহসিন, রুপালী, বিউটি, মাসুদা, নুরজাহান, কহিনুর, দুলাল, শহিদুলগংদের সাথে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে অভিযুক্তরা পরস্পর পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা, ধারালো অস্ত্র দা, কুড়াল ইত্যাদি নিয়ে বর্ণিত জমিতে প্রবেশ করে মাছ শিকার, ১০টি নিম গাছ, সুপারি গাছ ৫০টি, মেহগনি গাছ ২০টি, বাঁশ ১০টি কেটে প্রায় দেড় লক্ষ টাকা পরিমাণ ক্ষতিসাধন করেন। এসময় তাদের বাঁধা দিতে গেলে অভিযুক্তরা আজিজুর ও তার লোকজনকে অস্ত্র হাতে নিয়ে মারার জন্য তেড়ে আসেন। প্রাণভয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যান। 

আজিজুর রহমান বলেন, তাদের সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই। তারা গায়ের জোরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে প্রাচীন নির্মাণ করে তারা জমি দখলে নেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইনের সাহায্যের কামনা করছি। 

বর্ণিত জমি তাদের দাবি করে অভিযুক্ত মকবুল হোসেন বলেন, কয়েকদিন আগে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের বিচারকরা আমাদের পক্ষে রায় দিলে আমরা গাছগুলো কেটে ফেলি। 

পীরগাছা থানা ওসি রোমেল বড়ুয়া জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।     

আরও খবর