জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে সুধীজনের বিদায় সংবর্ধনা

বিদায় সংবর্ধনা

রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সুধীজনের ব্যানারে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

তার বিদায় বেলায় বক্তব্য রাখেন তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, রহিম উদ্দিন ভরসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মোত্তালিব হোসাইন, পীরগাছা জে.এন হাইস্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী রায়, কান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আবু সুফিয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রওশন জামিল।

শেখ মো. রাসেল চলতি বছরের ৯ জুলাই পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এখন তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী হয়েছেন।

শেখ মো. রাসেল পীরগাছায় যোগদানের পর থেকে কিছু প্রকল্প হাতে নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ‘লাভ ইউর রিডিং টেবিল’ অর্থাৎ তিনি প্রতি সপ্তাহে একদিন করে উপজেলার যেকোন একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতেন। এসময় শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী, মোবাইল আসক্তি থেকে দুরে থাকা, পড়ার টেবিলে ফিরে আসার জন্য উদ্বুদ্ধকরণ ও প্রেরণামূলক কথা বলতেন। 

এছাড়াও তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ভূমি অফিস পরিদর্শনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করতেন। এমন উদ্দীপনামূলক কাজ এর আগে পীরগাছার কোন ইউএনওকে করতে দেখা যায়নি বলে দাবি করেন বিদায় সংবর্ধনার বক্তারা। আরো কিছুদিন পীরগাছায় থাকলে হয়তো তিনি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। তার পরবর্তী কর্মময় জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সদ্যবিদায়ী ইউএনও শেখ মো. রাসেল।   

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৬ মিনিট আগে