আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চাঁদপুরের কচুয়ায় মহান আল্লাহ কে নিয়ে বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত আবুল সরকারের শাস্তি এবং বাউলদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  উপজেলার সাচার বাজারে এই মানববন্ধন,  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সাচার বাজার মুসলিম তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বিকেলে  এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আল আকসা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড্রে প্রতিবাদ সভায় মিলিত হয়।

তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফারুক সরকারের পরিচালনায় বক্তব্য দেন, আল আকসা মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসাইন, সাচার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. এম এ কাশেম চৌধুরী, মাও: আব্দুল হান্নান, সাচার সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ নুরুল হক প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ সাইফুর রহমান, তুহিবুল তালুকদার, আবুল হোসেন ভূইয়া, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সাচার বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রের্নী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর