বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ ও প্রদর্শনী শুভ উদ্বোধন ‎

পলাশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ ও প্রদর্শনী শুভ উদ্বোধন

‎


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                         নরসিংদীর পলাশে  ‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রদর্শনী শুভ উদ্বোধন  উপলক্ষে পলাশ উপজেলায় সপ্তাহব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। 


          ২৬ নভেম্বর ২০২৫ রোজ বুধবার সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‎

            ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী উপস্থিত থেকে প্রদর্শনী শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মনির হোসেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম। 

‎

         উক্ত শুভ ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খামারিদের উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এ ধরনের প্রদর্শনী স্থানীয় খামারি, উদ্যোক্তা ও যুব সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।  ‎এ সময় তিনি প্রান্তিক খামারিদের আত্মনির্ভরশীল করতে সরকারের গ্রহণ করা বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, উন্নত জাতের পশুপালন, টিকা ও সেবার প্রসার এবং বাজারজাতকরণে নতুন প্রযুক্তির ব্যবহার খামারখাতে বিপ্লব ঘটাবে।

‎

                     ‎উক্ত প্রদর্শনীতে বিভিন্ন স্টলে ‎উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড় ও মহিষ, ‎ছাগল, ভেড়া, মুরগি, হাঁসসহ দেশীয় বিভিন্ন পাখি প্রদর্শিত হয়। এছাড়াও  ‎দুধ, ডিম, মাংস উৎপাদন প্রযুক্তি,‎টিকা, ঔষধ, পশু খাদ্য ও সংরক্ষণ পদ্ধতি প্রদর্শিত হয়। 

‎

        ‎জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ ও প্রদর্শনী উপলক্ষে সকালে বের করা হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক, খামারি ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি — প্রাণিসম্পদে হবে সমৃদ্ধি” এবং "আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়।


           জাতীয় প্রাণিসম্পদ ‎প্রদর্শনীতে পলাশ উপজেলার বিভিন্ন অঞ্চলের  স্থানীয় খামারি, কৃষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ গ্রহণ করতে দেখা গেছে।  এ সময় পলাশ  উপজেলা সরকারি  দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার ছোট বড় খামারি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 

‎

Tag
আরও খবর