আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় নিখোঁজের আড়াই মাস পর স্কুল ছাত্রের কঙ্কাল উদ্ধার

চাঁদপুরের কচুয়ার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজের ২ মাস ১৭ দিন পর তার মৃত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে  উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ী সংলগ্ন উত্তর পার্শ্বে একটি ডোবা থেকে কিছু হাড় ও মাথা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহজাহান হাড় ও মাথার কঙ্কাল উদ্ধার থানায় নিয়ে আসে।

নিখোঁজ থাকা শিক্ষার্থী সাকিব হোসেন (১৩) উপজেলার জয়নগর গ্রামের গাজী বাড়ির সৌদী প্রবাসী আব্দুল কাদের গাজীর ছেলে।

১৩ বছর বয়সী সাকিব হাসান গত ৮ সেপ্টেম্বর ওই দিন দুপুরে তার শামসুন্নাহারের কাছে ভাত খেতে চাইলে এ সময় বাহিরে কোন এক অজ্ঞাত ব্যক্তি ডাক দিলে সে ঘর থেকে বের হয়ে বাড়ী ফিরেনি ।
এ ঘটনায় সাকিবের দাদা গাজী মনতাজ উদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে ছিলেন। (যার নং ৪৮৩)।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম কিছু হাড় ও মাথার কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কঙ্কাল গুলো ডিএন-এ টেষ্টের জন্য পাঠানো হবে। ডিএন-এ টেষ্টের পর বুঝা যাবে এ গুলো কার সাকিবের না অন্য কারো। তবে নিখোঁজ সাবিকের নানা দুধ মিয়ার দাবি উদ্ধার হওয়া হাড় ও মাথার কঙ্কাল সাকিবের হবে বলে ধারনা করেন তিনি।

Tag
আরও খবর