রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

লোহাগাড়া সাতকানিয়ায় ধান মাড়ানোতে দিনরাত পরিশ্রম কৃষকদের।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা জুড়ে এখন আমন মৌসুমের শেষ ধাপ। মাঠে আর গৃহস্থালির উঠানে চলছে ধান কাটার পর মাড়াই–শুকানোর ব্যস্ততম সময়। সকাল গড়ানোর আগেই কৃষকরা দলবেঁধে বেরিয়ে পড়ছেন ধানক্ষেতে। কেউ কাটা ধান মাথায় করে বাড়িতে আনছেন, কেউ আবার মাড়াই যন্ত্রের শব্দে মুখর করে তুলছেন গ্রামাঞ্চল। মাঠে-মাঠে সোনালি ধানের সমারোহ। লোহাগাড়ার পুটিবিলা, বড়হাতিয়া, চরম্বা,আমিরাবাদ, আধুনগর,চুনতি, পদুয়া, কলাউজান, লোহাগাড়া সদর এবং সাতকানিয়ার কেঁওচিয়া, ছদাহা, খাগরিয়া সহ প্রায় বিভিন্ন  ইউনিয়নের ধানক্ষেতগুলো এখন সোনা রঙে ছেয়ে আছে। কাটার পর রোদে শুকানো ধান নিয়ে কৃষাণ-কৃষাণীরা উঠানজুড়ে ব্যস্ত। 


লোহাগাড়ার এক কৃষক  বলেন,

“এবার ধান খুব ভালো হয়েছে।  রোগ-বালাই তেমন হয়নি। এখন শুধু দ্রুত মাড়াই শেষ করতে পারলেই চিন্তা কমে যাবে।”

 তবে উৎপাদন ভালো হলেও শ্রমিক সংকট কৃষকদের বড় চিন্তার কারণ। ধান কাটার মৌসুমে শ্রমিকদের চাহিদা বাড়ায় মজুরি বেড়েছে প্রায় ২০–৩০ শতাংশ। আগে যেখানে ধান কাটতে ৮০০–৯০০ টাকা লাগত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২০০–১৪০০ টাকায়।

সাতকানিয়ার আর এক  কৃষক জানান,

“ফসল ভালো, কিন্তু খরচও অনেক বেড়ে গেছে। শ্রমিক না পেয়ে অনেক সময় নিজের পরিবারের সদস্যদের নিয়ে হাল ধরতে হচ্ছে।” উল্লেখ্য যে,আগে যেখানে গরু দিয়ে ধান মাড়ানো হতো, এখন অধিকাংশ কৃষকই ব্যবহার করছেন থ্রেশার মেশিন। এতে সময় কম লাগে এবং উৎপাদনও বেড়ে যাচ্ছে। মেশিন মালিকদের মতে, প্রতিদিন প্রায় ২০–৩০ কৃষকের ধান মাড়াই করা হচ্ছে, তবুও চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে এখন কৃষকদের সবচেয়ে বড় প্রত্যাশা—বাজারে ধানের ন্যায্য মূল্য পাওয়া। অনেকে ধান ভেজা (কাঁচা) বিক্রি না করে শুকিয়ে পরে বাজারে তুলতে চান যাতে দাম বাড়লে লাভ হয়।

একজন কৃষক তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে  জানান,

“মাঠে সারা বছর পরিশ্রম করি। যদি দাম ভালো না পাই, তাহলে কষ্টটাই বেশি লাগে। তবে এখন পর্যন্ত বাজারে দাম খারাপ না।” সব মিলিয়ে ধান কাটার মৌসুমে গ্রামগুলোতে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়। শিশু-কিশোররা মাঠে ধান কুড়াতে ব্যস্ত, মহিলারা উঠানে ধান শুকাতে সাহায্য করছেন। দিনের শেষ বিকেলে সোনালি ধানের গন্ধে ভরে ওঠে পুরো এলাকা।




আরও খবর