রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামে দুই কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করে দিলেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ওই গ্রামের আব্দুস সামাদ মহুরীর বাড়ির পাশে বিশাল গর্তে মাটি দিয়ে ভরাট করে দেন তারা।
এসময় রাস্তায় মাটি ভরাট করার কাজে সহযোগিতা করেন অন্নদানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারী দেওয়ান ইউনুস আলী, ৯নং ওয়ার্ড সভাপতি রাজু মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী। এসময় বড়দের মাটি ভরাটের কাজ দেখে ছোট ছোট শিশুরাও স্থির থাকতে পারেনি। তারাও মাটি ভরাট কাজে সহযোগিতা করে। এ যেন নিজ এলাকায় রাস্তা সংস্কারের কাজে নিজেই তারা সংস্কারক হয়ে উঠেছিল।
অন্নদানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম বলেন, আমরা অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের দুই কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করে দিয়েছি। রাস্তার পাশে দুই কিলোমিটার রাস্তা প্রায় দুই বছর আগে ১৫ ফিট গভীর একটি গর্ত হয়েছিল।
এর ফলে এই রাস্তা দিয়ে মানুষ সঠিকভাবে চলাচল করতে পারছিলেন না। আমরা শুক্রবার স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের সহযোগিতা নিয়ে রাস্তাটি মেরামত করি। এর ফলে এখন থেকে সকল ধরনের যানবাহন সহজেই চলাচল করতে পারবে।
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ ঘন্টা ২ মিনিট আগে